বিনোদন ডেস্ক : বিপ্লব মজুমদারের রচনায় রাকেশ বসু নির্মাণ করলেন ঈদের নাটক ‘অ্যাগনেস’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, মাজনুন মিজান, পাপিয়া সরকার এবং শ্রেষ্ঠা।
শুভ বাইরে থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছে। ব্যাচেলর। নতুন বাসায় একা, এখনও ঘর গুছিয়ে উঠতে পারেনি। ইচ্ছে আছে দেশের বাড়ি থেকে মা-বাবাকে এই বাসায় এনে রাখা। কিন্তু নিজের একা থাকা এবং কাজের ব্যস্ততার মধ্যে সব কিছু হয়ে উঠছে না। এর মধ্যে একদিন তার ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে ৪/৫ বছরের ছোট্ট মিষ্টি দেখতে একটা মেয়ে ঢুকে পড়ে। সামনের ফ্ল্যাটেই থাকে। নাম তার অ্যাগনেস। শুভ তার নাম শুনতেই কোন সুদূর অতীতে হারিয়ে যায়। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।

