ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের ‘কিক’: জ্যাকলিনের সাফাই

Link Copied!

Jacqueline-Fernandezবিনোদন ডেস্ক : ‘কিক ২’ ছবির সিক্যুয়াল থেকে বাদ পড়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, এ নিয়ে বেশ রসালো কথাবার্তাও শোনা গেছে। সালমান নাকি নায়িকাকে বের করে দিয়েছেন। কিন্তু এসবে এতটুকু দুঃখিত নন এই শ্রীলঙ্কান সুন্দরী। এই প্রথম সালমানের ‘কিক’ প্রসঙ্গে মুখ খুললেন জ্যাকলিন, সাফাই গাইলেন ভিন্ন সুরে।
জ্যাকলিন নাকি চাইছেন, এই ছবিতে সালমানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে নেওয়া হোক। জোর গলায় বলে বেড়াচ্ছেন, একটা ছবিতে নেয়া হয়নি তো তাতে কী? সবকিছু ঠিক থাকলেভবিষ্যতে আরো অনেক ছবিতে সালমানের সঙ্গে রোমান্স করতে পারবেন তিনি। সালমান কি চান, তবে কি জ্যাকলিন তা আগেই বুঝে গেলেন?
সালমান আর দীপিকাকে আজ পর্যন্ত অনস্ক্রিন কোনো ছবিতে দেখা যায় নি। অনেকদিন থেকেই দুজনেই নাকি একসঙ্গে কাজ করতে চান কিন্তু তা আর হয়ে ওঠে না। তাই সালমান নাকি এবার আগে থাকতেই ছবির পরিচালককে বলে রেখেছেন ‘কিক ২’ ছবিতে যেন দীপিকাকে নেওয়া হয়। আর এই খবরটা নাকি সালমান আর ছবির পরিচালক ছাড়া আর কেউ জানেন না। তাই জ্যাকলিন সম্প্রতি যখন একটা সাক্ষাৎকারে জানালেন যে উনি চান সালমান আর দীপিকা একসঙ্গে কাজ করুন, সবাই অবাক!
অবশ্য এই ছবিতে দীপিকা আর সালমানকে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ব্যস্ত শিডিউল মিলিয়ে কাজ করছেন দীপিকা। তবে যারা দীপিকা আর সালমানকে একসঙ্গে দেখতে চান, তারা নিরাশ হবেন না। শোনা যাচ্ছে আদিত্য চোপড়া ‘সুলতান‘ ছবিতে সালমানের বিপরীতে দীপিকার কথাই ভাবছেন।