ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ঝরের গানে নিথর

Link Copied!

nirjorবিনোদন ডেস্ক : এনামুল করিম নির্ঝরের ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। ‘বারে বারে ঘুরে ফিরে আয়নাতে মুখ দেখি, বিশ্লেষণে পরখ করে লাগছে কেন সব মেকি, হচ্ছে মনে নিজের কাছে নিজেই অচেনা, বলছ তুমি খুব সহজেই যাচ্ছে আমায় কেনা’। কৌশিক হোসেন তাপস এর কণ্ঠের এই গানটির মিউজিক ভিডিওতে মূকাভিনয় করেছেন নিথর মাহবুব। এছাড়া মাইম আর্ট এর ফয়সাল, টুটুল, সুধাংশু, শুভ ও মুনিয়া গানটিতে তার সহ শিল্পী হিসেবে কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন সৈয়দ নাবিল আশরাফ, কোরিওগ্রাফি করেছেন নিথর মাহবুব, গানের কথা লিখেছেন এবং সুর করেছেন এনামুল করিম নির্ঝর।
স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা ১০১টি গানের সংকলন ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে ‘বারে বারে ঘুরে ফিরে আয়নাতে মুখ দেখি’ গানের মিউজিক ভিডিওটি প্রদর্শিত হয়। গানবাংলা টিভিতে মিউজিক ভিডিওটি নিয়মিত প্রচার হবে বলে জানিয়েছেন নিথর মাহবুব। নিথর মাহবুব বলেন, ‘অন্যান্য মিউজিক ভিডিওর চেয়ে এটি ব্যাতিক্রম, যেখানে চেহারা দেখানোর চেয়ে কাজটাই মূখ্য বিষয়। আমি মুখ পরিচিতির চেয়ে কাজের পরিচিতিটাকেই বেশি উপভোগ করি। তাই এই ধরনের কাজ বরাবরই অগ্রিহ নিয়ে করে থাকি। এই গানের কথাগুলো আমার বেশ ভাল লেগেছে, আশা করি দর্শকদের গান এবং গানের মিউজিক ভিডিওটি ভাল লাগবে।’