ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাজে ও খবরে নেই অমৃতা

Link Copied!

Amritaবিনোদন ডেস্ক : অমিত সম্ভাবনা থাকার পরও কাজে কিংবা খবরে নেই চিত্রনায়িকা অমৃতা খান। বছরের শুরুতেই তার অভিনীত তিনটি ছবি মুক্তি পেলেও, কাজে কিংবা খবরেও এই নায়িকা। টানা চার মাস প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে জানান পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, তাই আপাতত চলচ্চিত্রে ফিরছেন না। তবে মিডিয়ার অন্য মাধ্যমগুলো সময় সুযোগ পেলে কাজ করবেন।
গত ১ জানুয়ারি বছরের প্রথম ছবি হিসেবে মুক্তি পায় ‘গেইম’। রয়েল অনিক পরিচালিত ছবিটির কাজ বেশ কিছুদিন আগে শেষ হলেও, নানা জটিলতায় তা মুক্তি দিতে বেশ খানিকটা সময় পেরিয়ে যায়। তবে নিরব-অমৃতা জুটির এই ছবিটি খুব একটা সাফল্য দেখাতে পারনি।
অমৃতা অভিনীত দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’ মুক্তি পায় গত ৩ এপ্রিল। এই ছবিতে অমৃতার বিপরীতে অভিনয় করেন নবাগত সবুজ খান। এছাড়াও ছিলেন, পরীমনি, শাহ রিয়াজ, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ। তবে ছবিটি মুক্তির আগ মুহুর্তে প্রবাসে বসে ফেসবুকের মাধ্যমে পরিচালক ওয়াজেদ আলী সুমনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেন অমৃতা। তিনি তখন দাবি করেন, পরিচালক তাকে প্রধান নায়িকার শর্তে চুক্তিবদ্ধ করলেও পরে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এমন কি ছবির পোস্টারে তাকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। আর এসব অভিযোগে ছবির পোস্টারে তার ছবি ব্যবহার না করতে অনুরোধও জানান।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে গত ১০ এপ্রিল মুক্তি পায় অমৃতার তৃতীয় ছবি ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’। এতে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেন আঁচল ও অমৃতা। ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ছবিটি মোটামুটি ব্যবসা সফল হয়। এই ছবিটি ছবিটি মুক্তির সময়ও দেশে ছিলেন না তিনি। ফলে ছবিটির প্রচারণায় দেখা মিলেনি তার।
এদিকে গত ২ জুন কিরগিজিস্তান থেকে দেশে ফিরেছেন অমৃতা। এ সময় পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাবার চাকরিসূত্রেই সেখানে গিয়েছিলেন। তবে মন পড়েছিলো দেশেই।
দেশে ফিরেই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অমৃতা। তিনি বতর্মানে এ এ লেভেল এর শিক্ষার্থী। পড়াশোনার চাপ থাকায় ঈদের সময় কোন কিছুতেই থাকছেন না তিনি। এ প্রসঙ্গে অমৃতা বলেন, ‘বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্লাস করতে হয়। তাই নতুন কোন ছবির জন্যে সময় বের করা কঠিন। তাছাড়া বাবা মাকে কথা দিয়েছি আগে পড়াশোনা শেষ করব, তারপর চলচ্চিত্র নিয়ে ভাববো।’
তারমানে চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে অমৃতা বলেন, ‘চলচ্চিত্র ছাড়ার প্রশ্নই আসেনা। পড়াশোনা শেষ করে আবারো চলচ্চিত্রে নিয়মিত কাজ করব। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন কিংবা ছোটপর্দায় কাজ করতে চাই। তবে তা অবশ্যই মান সম্পন্ন হতে হবে।
এদিকে বছরের শুরুতে ‘অন্তরে অন্তরে’ এবং ‘টার্গেট’ নামক দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অমৃতা। দ্রুতেই ছবি দুটো কাজ শেষ করতে চেয়েছিলেন। কিন্তু পরিচালকরা এ বিষয়ে আর কোন যোগাযোগই করেননি বলে অভিযোগ অমৃতার। তাই এই মুহুর্তে পরিচালক চাইলেও, কাজ করা সম্ভব নয় তার পক্ষে।