ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিরুদ্ধেই সাঙ্গার শেষ টেস্ট!

Link Copied!

sangakaraস্পোর্টস ডেস্ক : আর তিনটি টেস্ট ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায়ে জানাবেন শ্রীলংকার জীবন্ত কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা৷ শ্রীলংকার এই ব্যাটসম্যান এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন সেদেশের বোর্ডের কাছে৷ আগামী মঙ্গলবার জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সাঙ্গাকারা৷
জুনে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর ভারতের বিরুদ্ধে অগস্টে খেলবে শ্রীলংকা৷ জানা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবেন সাঙ্গা৷ অগস্টে শ্রীলংকায় তিন টেস্টের সিরিজ খেলতে উড়ে যাবে বিরাট কোহলি অ্যান্ড কোং৷ সেই সিরিজের প্রথম টেস্টে খেলেই অবসর নেওয়ার পরিকল্পনা রয়েছে সাঙ্গার৷ যদিও এখনও সফরসূচী চূড়ান্ত করেনি কোনও দেশই৷তবে জানা যাচ্ছে সাঙ্গাকারার ফেয়ারওয়েল টেস্ট ১৮ অগস্ট ক্যান্ডিতেই হতে পারে৷
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়৷ এরপরেই ওয়ানডে ক্রিকেট থেকে ব্যাট-প্যাড রাখার সিদ্ধান্ত নেন সাঙ্গা৷ এরপরেই সাঙ্গাকারা সব ফরম্যাট থেকেই ব্যাট তুলে রাখতে চেয়েছিলেন৷ কিন্তু নির্বাচক ও অধিনায়কের অনুরোধে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন৷
তবে এবার আর সাঙ্গা তাঁর অবসরের সিদ্ধান্ত পালটাবেন না বলেই বিভিন্ন সূত্রের খবর৷ সাঙ্গাকারা টেস্টে দ্রুততম ৮০০০, ৯০০০ এবং ১০০০০ (শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার সঙ্গে যৌথভাবে), ১১০০০ ও ১২০০০ রান করেছেন৷