ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কম দামে ফোরজি স্মার্টফোন

Link Copied!

jioতথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম কম দামে ফোরজি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এ বছরের ডিসেম্বরেই বাজারে আসবে ফোনটি। ভারতের বাজারে স্মার্টফোনটির দাম ঠিক করা হয়েছে ৪ হাজার রুপি। এই স্মার্টফোনটির সঙ্গে বিশেষ ডাটা প্যাকেজ ও ভয়েস কলও ঘোষণা করেছে রিলায়েন্স। ৩০০ থেকে ৫০০ রুপিতে মিলবে এই প্যাকেজ।
রিলায়েন্স মোবাইল জানিয়েছে তারা ভারতে ডিসেম্বরের মধ্যে ফোর জি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। ফোরজি নেটওয়ার্কে সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি ৩৪ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। ফোরজি নেটওয়ার্ক চালুর সময়ই স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে।
সম্প্রতি রিলায়েন্স মোবাইলের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির মালিক মুকেশ আম্বানী এই ঘোষণা দেন।
মুকেশ আম্বানী জানান, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ভারতে চালু হতে যাচ্ছে ফোরজি নেটওয়ার্ক। এ সময় রিলায়েন্স ৪ হাজার রুপিরও কমে একটি স্মার্টফোন বাজারে ছাড়বে। একই সঙ্গে সাশ্রয়ী দামে ডাটা ও ভয়েস প্যাকেজও থাকবে।
এই স্মার্টফোনটি দিয়ে টেলিভিশন চ্যানেল দেখা যাবে। এজন্য প্রতিষ্ঠানটি টেলিভিশন নেটওয়ার্ক কিনে নিয়েছে।
ফোরজি স্মার্টফোনটির মডেল এবং এটি কোন প্রতিষ্ঠান থেকে তৈরি করিয়ে নেয়া হবে সে বিষয়ে মুকেশ আম্বানী বিস্তারিত কিছু জানায়নি।