ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সনি’র ডুয়েল ক্যামেরার সেলফি ফোন

Link Copied!

sonyতথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি প্রতিষ্ঠান সনি ভারতের বাজারে নতুন একটি স্মার্টফোন ছেড়েছে। এটার মডেল এক্সপেরিয়া সি৪ ডুয়েল। ফোনটির বড় বিশেষত্ব হলো এতে সেলফি তোলার জন্য দুইটি ক্যামেরা রয়েছে। সনি ফোনটিকে বলছে সেলফি ফোকাস স্মার্টফোন। অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটি গত মাসে অন্যান্য দেশে অবমুক্ত করা হয়।
সাদা, কালো এবং ভাইব্র্যান্ট মিন্ট এই তিনটি রঙে সনির স্মার্টফোনটি পাওয়া যাবে। এতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে আছে ১০৮০x১৯২০ রেজুলেশন। ডিসপ্লের প্রযুক্তিতে ব্রাভিয়া ইঞ্জিন ২ এবং স্পোর্টস ভিভিড সংযোজন করা হয়েছে।
এটির প্রসেসর ৬৪ বিটের ১.৭ গিগাহার্টজ অক্টাকোর (কর্টেক্স এ ৫৩) মিডিয়াটেক এমটি৬৭৫২। ফোনটিতে আরও আছে মালি টি৭৬০ জিপিইউ এবং ২ জিবি র‌্যাম।
এক্সপেরিয়া সি৪ ডুয়েল স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ক্যামেরায় এলইডি ফ্লাশ গান রয়েছে। সামনে আছে ৫ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা। সামনের ক্যামেরায় এক্সমোর আর সেন্সর এবং ২৫ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।
সামনের ক্যামেরায় পেছনের ক্যামেরার মত এলইডি ফ্লাশ, ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং রেড আই কারেকশন অপশন রয়েছে।
ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মোমোরি আছে। মাইক্রো এসডি মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এটির ব্যাটারি ২৬০০ মিলিঅ্যাম্পায়ারের। ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ হলে ১২ ঘণ্টা ৪৭ মিনিট পর্যন্ত একটানা কথা বলা যায়। অন্যদিকে এটি ৬৮৭ ঘণ্টা স্ট্যান্ডবাই মোডে সচল থাকতে পারে।
স্মার্টফোনটি থ্রিজি এবং ফোর জি নেটওয়ার্ক সমর্থন করে। ভারতের বাজারে ফোনটির মূল্য ২৯ হাজার ৪৯০ রুপি। বাংলাদেশি টাকায় এটার মূল্য দাঁড়ায় ৩৫ হাজার ৭৬৭ টাকা।