ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুর বাড়িতে শাবানা

Link Copied!

sabanaবিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী শাবানা। চলচ্চিত্রের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে নিজেকে অনেক আগেই গুটিয়ে নিয়েছেন। কিন্তু নতুন খবর হলো তিনি দেশে ফিরে বর্তমানে শ্বশুরবাড়ি বেনাপোলের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে অবস্থান করছেন।
গত ১৩ জুন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন শাবানা। তার বক্তব্য অনুযায়ী একান্ত প্রয়োজনে দেশে এসেছেন। বাংলাদেশে আাসা প্রসঙ্গে শাবানা বলেন, ‘একান্ত নিজেদের একটি কাজে হঠাৎ আমেরিকা থেকে আসতে হল।’
এদিকে তার বাংলাদেশে আসার খবর এলাকার লোকজন জেনে গেছেন। বাংলা চলচ্চিত্রের সাবেক এই নায়িকার জনপ্রিয়তা এখনও আকাশচুম্বি। আর এ কারণেই বাসা থেকে বের হওয়ার জন্য তাকে বোরকা পড়ে বের হতে হচ্ছে।
নতুন করে চলচ্চিত্র নির্মাণ বা প্রযোজনার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘এখন তো অনেকেই দুই বাংলা নিয়ে কাজ করছে। ওরা শুরু করুক। আমিও হয়তো খুব শিগগিরই এ নিয়ে সিরিয়াসলি কাজ শুরু করবো।
উল্লেখ্য, ১৯৯৮ সালে চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এই চিত্রনায়িকা দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় ছেড়ে দেন। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করছেন। ২০১৩ সালের শেষের দিকে শাবানা একাধিকবার চলচ্চিত্র প্রযোজনার উদ্যোগ নিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোন পরিকল্পনাই আলোর মুখ দেখেনি।