ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞাপনে ‘দিপু নাম্বার টু’র নায়ক

Link Copied!

Dipuবিনোদন ডেস্ক : ১৯৯৬ সালে মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘দিপু নাম্বার টু’ ছবিতে দিপু চরিত্রে অভিনয় করেছিলেন কিশোর অভিনেতা অরুণ সাহা। তারপর লম্বা বিরতি। ২০ বছর পর আবারো ফিরছেন পর্দায়। তবে চলচ্চিত্র কিংবা নাটক নয়, বিজ্ঞাপনের মডেল হিসেবে।
মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে মোরশেদুল ইসলামের নির্মাণ করেছিলেন ‘দীপু নাম্বার টু’ ছবিটি। এতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দীপুর জীবনের চাওয়া পাওয়া, হাসি-কান্না, সুখ-দুঃখ তুলে ধরা হয়। ২০ বছর আগে সেই কিশোরের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ সাহা। সেই অরুণ সম্প্রতি মডেল হিসেবে কাজ করলেন ওকাপিয়া নামের একটি মোবাইলের । শরাফ আহমেদ জীবনের পরিচালনায় সম্প্রতি বিজ্ঞাপনটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে।
বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে অরুণ সাহা বলেন, ‘পড়াশোনার কারণে দিপু নাম্বার টু’র পর নিয়মিত অভিনয় করা হয়নি। তবে অনেক দিন পর মোবাইলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। আশা করি সবার ভাল লাগবে।’