ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন ডব্লিউ হুডের চলচ্চিত্র কর্মশালা

Link Copied!

Filmবিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার চলচ্চিত্র-বিশেষজ্ঞ ও চলচ্চিত্র লেখক ড. জন ডব্লিউ হুড ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে একটি কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালার বিষয়বস্তু হচ্ছে অ্যান অস্ট্রেলিয়ানস রাইটিং অন ন্যাশনালিজম ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার ফিল্মস ।
প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত কর্মশালা চলবে। কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক তানভীর মোকাম্মেল। কর্মশালায় অংশ গ্রহণে আগ্রহী প্রার্থীদেরকে ১৫ জুনের মধ্যে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অফিসে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগের ঠিকানা, ১৬০, লেক সার্কাস, কলাবাগান (৫ম তলা)।