স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ফতুল্লায় টেস্ট ম্যাচটা শুরু হয়েছিল যেন বৃষ্টি মাথায় করে। প্রথম চার দিনে খেলা হয়েছে মাত্র ১৩৩.৪ ওভারের। তবুও প্রত্যাশা ছিল, শেষ দিনটা যদি পুরো খেলা যায়! কিন্তু সে আশায়ও গুড়ে বালি।
সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময় সাড়ে ৯টায় খেলা শুরু করা যায়নি। সাড়ে ১০টার দিকে বৃষ্টি থাকলেও প্রচুর পানি জমে থাকায় মাঠ খেলার উপযোগি ছিল না। ফলে বার কয়েক মাঠ পর্যবেক্ষণ করতে দেখা যায় দুই আম্পায়ার কুমারা ধর্মসেনা এবং নাইজেল লংকে। সঙ্গে ছিলেন রেফারি অ্যান্ডি পাইক্রফটও।
সকাল সাড়ে ১১টায় সর্বশেষ পর্যবেক্ষনের পর রেফারি ঘোষণা দিলেন আর বৃষ্টি না হলে আজকের দিনের খেলা শুরু হবে দুপুর পৌনে একটায়। এরপর অবশ্য আর বৃষ্টি আসেনি এবং ঘোষিত সময় পৌনে ১টাতেই খেলা শুরু করা গেছে।
আজ (রোববার) টেস্টের পঞ্চম ও শেষ দিনও বৃষ্টির কবলে। ভোর থেকেই মুষলধারে বৃষ্টি। সকাল সাড়ে ৯টায় প্রথম এ রিপোর্ট লেখার সময় প্রকোপ কমে আসলেও ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। সুতরাং, নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। গতকাল বিকাল থেকেই ফতুল্লার উইকেট পিচ কভার দিয়ে ঢাকা।
প্রথম দিন সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভালোভাবেই খেলা হয়েছিল। মাঝে বৃষ্টি নামার কারণে খেলা বন্ধ ছিল ১৭৫ মিনিট। সেটা পুষিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাকি চারদিন আধাঘণ্টা আগে ম্যাচ শুরু হবে। অথ্যাৎ ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায়।
কিন্তু কোথায় কি! পুরো ম্যাচজুড়েই বারে বারে বৃষ্টির হানা। ম্যাচটা যে শেষ পর্যন্ত নিষ্ফলা হতে চলল, তা চতুর্থ দিন বিকালেই বোঝা গিয়েছিল। পঞ্চম দিন আজ, সকালে খেলোয়াড়রা কিন্তু হোটেলে আর বন্ধী থাকেননি। সকালেই চলে এলেন মাঠে। যদিও ড্রেসিংরূমে বসে অলস সময়ই কাটাতে হলো তাদেরকে।

