ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেক্সাসে পুলিশ সদর দপ্তরে হামলা

Link Copied!

taksusআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের পুলিশ সদর দফতরে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত বন্দুকধারী। তবে এ ঘটনায় কোনও কর্মকর্তা আহত হয়নি।
শনিবার সকালে এ হামলা চালানো হয়। হামলার পর ওই দুষ্কৃতিকারী একটি সাঁজোয়া যানে করে স্থান ত্যাগ করে।
এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, চার সন্দেহভাজন পুলিশ সদর দফতরে গুলিবর্ষণ করে। তবে ডালাসের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন জানিয়েছেন, তার বিশ্বাস হামলাকারী একজন।
তিনি আরও জানান, গুলিবর্ষণের পর হামলাকারী একটি সাঁজোয়া যানে করে পালিয়ে যায়। এর আগে সে পুলিশের একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
পরে কয়েক ডজন পুলিশের গাড়ি সেটিকে ধাওয়া করে। পরে ওই গাড়িটি একটি পার্কে আটকা পড়ে। সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে ওই বন্দুকধারী গুলিতে নিহত হয়েছে।
এর আগে ডালাস পুলিশ সদর দপ্তরের বাইরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।