ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস বিকৃতি রোধে আইন দাবি

Link Copied!

Muktijuddhaনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে জেনোসাইড ডিনায়াল আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তীকাল থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ নানা সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছে। তারা একাত্তর সালে যেমন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতা পরবর্তী সময়েও একইভাবে সেই চর্চা করছে। তাই কেউ যেন মুক্তিযুদ্ধের ইতহাস বিকৃত করতে না পারে সেজন্য জেনোসাইড ডিনায়াল আইন বাস্তবায়ন করতে হবে। সরকারকে এ বিষয়ে তৎপর হতে হবে।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক সাগর লোহানি বলেন, ‘তেতাল্লিশ বছর আগে যে ইতিহাস রচিত হয়েছে এখন কিছু কুলাঙ্গার সেই ইতিহাকে বিকৃত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের এই বিকৃতি রোধে বাংলাদেশে একটি আইন খুবই জরুরি। একজন রাজাকার সারাজীবনের জন্য রাজাকার তবে একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। আমরা দেখেছি অনেক মুক্তিযোদ্ধা আজ যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা ছিলেন। পঁচাত্তরের পর রাজাকাররা তার পতাকাতলে আশ্রয় নিয়েছিলেন।’
সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যান একসময় মুক্তিযুদ্ধ নিয়ে ডকুমেন্টরি বানিয়েছেন। তখন তিনি মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন। কিন্তু এখন তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা রকম সংলাপ দেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে একটি আইনের দাবিতে আজ আমরা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছি- এটা লজ্জাজনক। সরকারের এ বিষয়ে অনেক আগেই পদক্ষেপ নেয়া উচিৎ ছিল। যারা বিকৃত ইতিহাস রচনা করেছিলেন, তাদের জন্য কোনো অনুতাপের প্রশ্নই আসে না। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে একটি উন্মুক্ত আদালতে। তারপরেও কিছু কিছু পক্ষ তাদের জন্য অনুতাপ করছে। মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ বার্গম্যানকেও কিনে নিয়েছে। তাই তিনি যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলছেন। জেনোসাইড ডিনায়াল আইন বাস্তবায়ন হলে ইতিহাস বিকৃতির আর কোনো পথ থাকবে না। আমার চাই এ বিষয়ে সংসদে আলোচনা হোক। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, বোয়ানের সভাপতি অনিমেষ রহমান, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুর রহমান মিঠু, গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরী, মুক্তিযুদ্ধের চার নম্বর সাব সেক্টরের কমান্ডার রুহেল আহমেদ।