ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষ মানবপাচারকারী শামসুল গ্রেপ্তার

Link Copied!

Human Traffickingচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর কোতোয়ালী থানার একটি আবাসিক হোটেল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ মানবপাচারকারী শামসুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত গভীর রাতে স্টেশন রোডের ‘হোটেল নিজাম’ থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার শামসুল ইসলাম কক্সবাজারের উখিয়া উপজেলার সোনাইছড়ি গ্রামের বাসিন্দা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মানবপাচারকারীর তালিকায় ৭ নম্বরে তার নাম রয়েছে এবং তার বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলা বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘শুক্রবার গভীর রাতে স্টেশন রোডের হোটেল নিজাম থেকে ৬ জনকে আটক করা হয়। এসময় যাচাই বাছাই শেষে জানাতে পারি, এদের মধ্যে আটক শামসুল ইসলাম দেশের শীর্ষ তালিকাভূক্ত মানবপাচারকারী। পরে উখিয়া থানার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা রয়েছে।’
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওসি জসিম।