ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে মৃত ১৪

Link Copied!

marchআর্ন্তজাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপাইরটরি সিনড্রম (মার্স) পরিস্থিতি ‘ব্যাপক ও জটিল’ হচ্ছে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। শনিবার দেশটিতে মার্স ভাইরাসে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে যৌথ পর্যালোচনা করে জানিয়েছে, গত ২০ মে প্রথমবারের মতো মার্স ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্তের পর এ পর্যন্ত ১৩৮ এতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। শনিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৮ বছরের এক বৃদ্ধার মৃত্যুর পর মৃতের সংখ্যা ১৪তে দাড়ালো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী পরিচালক কেইজি ফুকুদা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস আরও ছড়িয়ে পড়ার থেকে পরিবর্তিত হচ্ছে এ ধরণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি বলেন,‘এর প্রাদুর্ভাব বিস্তৃত ও জটিল হয়ে পড়েছে। আরও আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’