ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসিকে ২৫তম প্রশিক্ষণ কোর্স

Link Copied!

basic-bank-foundation-coursঅর্থনৈতিক প্রতিবেদক : বেসিক ব্যাংক লিমিটেডের সহকারী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মাসব্যাপী ২৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেসিক ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। কোর্সটিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের সর্বমোট ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ ও অনুষদ সদস্যরা এই কোর্সের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোর-রিস্ক ম্যানেজমেন্ট, মানি লন্ডারিং, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ডকুমেন্টারি ক্রেডিট অপারেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টিং প্রসিডিউর এবং আইটিসহ বিভিন্ন বিষয়ে অর্জিত জ্ঞান ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের পরামর্শ দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) শিহাব চৌধুরীসহ অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।