অর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরসের এক সভা ১২ জুন শুক্রবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন। সভায় দেশি-বিদেশি ডাইরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

