ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরের মধ্যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বিধিমালা

Link Copied!

BSECঅর্থনৈতিক প্রতিবেদক : চলতি বছর ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে নতুন প্রোডাক্ট এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিধিমালা তৈরি করা হবে। ফলে আগামী বছরের মধ্যে বাজারে ইটিএফ চালু হবে।
প্রস্তাবিত বাজেট উত্তর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নয় সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠকে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন এসব কথা বলেন।
জানা গেছে, বৈঠকে বাজার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আইপিও প্রক্রিয়া, অটোমেটেড ট্রেডিং সিস্টেম, মার্জিন ইস্যু, পুঁজিবাজারে নতুন প্রোডাক্ট ইটিএফ চালু, ট্রেজারি বন্ড, ডিএসইর নিকুঞ্জ ভবন, সিডিবিএলের বিভিন্ন চার্জ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, ‘পুঁজিবাজারের স্বার্থে বিএসইসি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এর মধ্যে সিডিবিএলের চার্জ যৌক্তিক পর্যায়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। যাতে সিডিবিএল চার্জ শেয়ার বাজারে কোনো সমস্যার সৃষ্টি না করে।’
প্রস্তাবিত বাজেটে নতুন সুবিধা এবং পুরাতন প্রণোদনা বহাল রাখার জন্য এম খায়রুল হোসেন অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে সমস্ত বিষয়াদি আসেনি অথচ পুঁজিবাজারের জন্য প্রয়োজন সেগুলো আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের যেসব প্রস্তাবনা রাখা হয়েছে তা বাজারের জন্য তথা বিনিয়োগকারীদের জন্য সত্যিই স্বস্তিদায়ক। আর এসব সম্ভব হয়েছে কমিশনের প্রচেষ্টায়।’ ডিএসইর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার বান্ধব যে সুবিধা রাখা হয়েছে তা তুলে ধরেন। একই সঙ্গে ডিএসইর কর অবকাশ সুবিধাসহ যে বিষয়গুলো বাজেটে আসেনি সেগুলো কমিশনকে অবহিত করেন।
বৈঠকে বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, মো. এ সালাম সিকদার ছাড়াও নির্বাহী পরিচালকরা, অপরদিকে ডিএসইর প্রতিনিধিদের মধ্যে পরিচালক রুহুল অমিন, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. এম কায়কোবাদ, মো. শাকিল রিজভী, খাজা গোলাম রসূল, মোহাম্মদ শাহজাহান এবং শরীফ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।