ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈঠক ছাড়লো আইএমএফ : সিদ্ধান্তহীনতায় দুর্বিপাকে গ্রিস

Link Copied!

greece-and-imfআন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক নীতিনির্ধারণী বিষয়টি আরও জটিল হয়ে উঠলো গ্রিসের জন্যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর সিদ্ধান্তহীন অবস্থায় বৈঠক সমাপ্ত করার কারণে। আন্তর্জাতিক দাতাকর্ণেরা যে কারণে এথেন্সের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে তৎপর হয়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি গ্যারি রাইস অসন্তোষ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, এখনও বহু মতবিরোধ নিরসন বাকি সিদ্ধান্তে পৌঁছুতে। মুদ্রা তহবিলকে গ্রিসের আরও ১৫০ কোটি ইউরো প্রদান করতে হবে। এ অবস্থায় গ্রিস ক্যাশ-ফর-রিফর্ম নীতি উপস্থাপন করেছে, যার সঙ্গে মুদ্রা তহবিল একমত হতে পারেনি।
একইসঙ্গে গ্রিসকে দুষেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টুস্ক। তিনি বলেন, ‘আর কোনো জুয়াখেলার অবকাশ নেই। এ খেলা শিগগিরই শেষ হওয়া দরকার। আমি মনে করি ছেলেমানুষি ত্যাগ করে গ্রিস আরও বাস্তবধর্মী চিন্তাভাবনা করবে।’
এদিকে গ্রিসের রাষ্ট্রপ্রধান অ্যালেক্সিস সিপ্রাস ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ ক্লদ জাঁকারের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হন। তবে ওখানেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তবে আগামী ১৮ জুন আবারও আলোচনায় মিলিত হওয়ার আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
আইএমএফ প্রতিনিধি গ্যারি রাইস বলেছেন, সর্বশেষ আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়ে দুই পক্ষই বৈঠকের কক্ষ ত্যাগ করলেও আইএমএফ এখন আলোচনার অবকাশ রেখেছে।