ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মান বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

Link Copied!

chin-seeআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিন চীন সাগরে চীনকে আবারও কৃত্তিম দ্বীপ নির্মান বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার চীনের এক শীর্ষ সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার এ আহ্বান জানান।
দক্ষিণ চীন সাগরের একটি বিস্তীর্ন অংশ নিজেদের বলে দাবি করছে চীন। একই সঙ্গে মালয়েশিয়া, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতানাম ওই অংশটিকে নিজেদের বলে দাবি করছে। বিষয়টি নিয়ে বিবাদমান দেশগুলির মধ্যে তিক্ত সম্পর্ক দেখা দেয়। বিতর্কিত ওই এলাকায় সম্প্রতি বিমানঘাঁটি নির্মানের জন্য কৃত্তিম দ্বীপ তৈরি শুরু করে চীন। গত সপ্তাহে ওই দ্বীপের ওপর দিয়ে একটি মার্কিন গোয়েন্দা বিমান উড়ে গেলে চীনের সঙ্গে মার্কিন কূটনৈতিক সম্পর্কে টানপোড়েন দেখা দেয়। ওই সময় যুক্তরাষ্ট্র চীনকে দ্বীপ নির্মান বন্ধের আহ্বান জানিয়েছিল।
বৃহস্পতিবার চীনের কেন্দ্রী সামরিক কমিশনের উপপ্রধান জেনারেল ফান চ্যাংলংয়ের সঙ্গে অ্যাস্টন কার্টার একটি টেকসই ও বাস্তব মার্কিন-চীনা সেনা সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তার প্রতিশ্রুতির ওপর জোর দেন। আর এই সম্পর্ক মানবিক সহায়তা, দুর্যোগ প্রতিরোধ প্রতিক্রিয়া, শান্তিরক্ষা, জলদুস্যতা প্রতিরোধ এবং পার্থক্য ঘুচাতে গঠণতান্ত্রিক ব্যবস্থাপনায় গভীর সহযোগিতা ভাগের ইচ্ছার ওপর নির্ভর করবে।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়ে কার্টার চীনসহ জায়গার মালিকানা দাবিকারী বিবাদমান পক্ষগুলিকে আর্ন্তজাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানে পৌছতে তাদের দাবি স্থগিতের আহ্বান জানান এবং ওই এলাকায় সেনা মোতায়েনের দাবি জানান।
জবাবে জেনারেল ফান জানান, দক্ষিণ চীন সাগরে চীন যে নির্মান কাজ চালাচ্ছে তা জীবনযাত্রার মান্নোন্নয়নের জন্য যাতে তাদের সার্বভৌমত্ব ভালোভাবে রক্ষা করা যায়। তিনি আরও বলেন, নিজেদের সীমান্তে চীনের স্থাপনা নির্মান ও সেনা মোতায়েনের অধিকার চীনের রয়েছে।