ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু না হলে সোমনাথ মন্দিরে প্রবেশ নিষেধ!

Link Copied!

somnath-templeআন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের সোমনাথ মন্দিরে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। হিন্দু ছাড়া অন্য যে কোন ধর্মের লোক ওই মন্দিরে যেতে চাইলে বিশেষ অনুমিত নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
হিন্দুদের পবিত্র তীর্থস্থান বলে পরিচিত ভারতের শ্রী সোমনাথ মন্দিরটি। হিন্দু ব্যতিত যে কেউ ওই মন্দিরের পবিত্র প্রাঙ্গন দর্শন করতে চাইলে তাকে মন্দির পরিচালনায় নিয়োজিত ব্যবস্থাপকের নিকট থেকে বিশেষ অনুমতি নিতে হবে বলে এই সপ্তাহে একটি নোটিশ প্রদান করেছে মন্দির কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার জন্য মন্দিরের বিষয়ে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এ ধরণের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। এর আগে এ ধরণের কোন নিয়ম মন্দিরটিতে ছিল না। তবে ভারতের দক্ষিণাঞ্চলের বেশ কিছু মন্দিরে এই নিয়ম চালু রয়েছে বলেও জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী মোদি, এলকে আদভানি এবং কেশুভাই পাটেলসহ বিজেপি দলের অনেক প্রবীণ নেতাই ওই মন্দির ট্রাস্টের সদস্য।
মন্দির ট্রাস্টের ব্যবস্থাপক বিজয়সিংহ চভদা বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থান থেকে হিন্দুরা প্রভু সোমনাথের পূজা করতে এই মন্দিরে আসেন। এ জন্য হিন্দু ব্যতিত অন্য যে কেউ এখানে প্রার্থনা করতে চাইলে তাকে বিশেষ অনুমতি নিতে হবে।
দেশটির ১২টি পবিত্র শিব মন্দিরের মধ্যে একটি হচ্ছে সোমনাথ মন্দির। বিভিন্ন সময়ে  মুসলিমদের হামলার শিকার হওয়ায় মন্দিরটি বার বার পুর্ননির্মাণ করতে হয়েছে।
আধুনিক মন্দিরটি প্রেসিডেন্ট ড. রাজেন্দ্র  প্রসাদের সময়ে ১৯৪৭ থেকে ১৯৫১ সাল পর্যন্ত পাঁচ বছরে পুর্ননির্মান করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।