আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যে জঙ্গি হামলায় অন্তত ২০ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। বৃহস্পতিবার সকালে চান্দেল জেলায় এ ঘটনা ঘটে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সোমবার সেনারা যে এক নারীকে হত্যা করেছিল তারই প্রতিশোধ হিসেবে জঙ্গিরা এ হামলা চালিয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে বনধ্ পালিত হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ৬ ডোগরা আর্মি বহর বৃহস্পতিবার মতুল থেকে ইমফালে যাচ্ছিল। সকাল ৮ টা ৪৫ মিনিটে জঙ্গিরা পারালং ও চারং গ্রামের মাঝামাঝি জায়াগায় চারটি গাড়ি বহরে প্রথম রকেট হামলা চালায়। হামলায় কমপক্ষে ২০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২জন। হতাহতদের হেলিকপ্টারে করে নাগাল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে গত এক দশকে মনিপুরে সেনাবাহিনীর ওপর জঙ্গিদের এটি সবচেয়ে বড় হামলা। সাম্প্রতিক বছরগুলিতে এ রাজ্যে জঙ্গি হামলায় বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।

