ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিজীবীদের তথ্য হ্যাক

Link Copied!

hakeআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি কম্পিউটারগুলি হ্যাক করে ৪০ লাখ বর্তমান ও সাবেক সরকারি চাকরিজীবীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার দ্যা অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) এ খবর নিশ্চিত করেছে। কর্মকর্তাদের ধারণা, এই সাইবার হামলার পেছনে চীনের হাত রয়েছে।
ওপিএম যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের ধরন, কাজের পর্যালোচনা, এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য নথিবদ্ধ করে রাখে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ‘আইনস্টাইন’ নামে একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে দেখেছে, চলতি বছরের এপ্রিলে তাদের ডাটাবেসে সাইবার অনুপ্রবেশ ঘটেছে।
সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য সুসান কলিন্স বলেছেন, এ ঘটনার পেছনে চীনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দূতাবাসের মুখপাত্র ঝু হাইকান বলেন, এ ধরনের দূরভিসন্ধিমূলক অভিযোগ দায়িত্বহীনতা ও হীন উদ্দেশ্য বাস্তবায়নের পরিচায়ক। একই সঙ্গে ‘ দ্রুত উপসংহারে’ পৌছার ব্যাপারেও দূতাবাসের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে দেয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের নভেম্বরে ২৫ হাজার কর্মকর্তার ফাইল হ্যাক করা হয়। এপ্রিলের এই হ্যাকিং এর ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।