ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত

Link Copied!

malaysianআন্তর্জাতিক ডেস্ক : মালয়েমিয়ার বোর্নিও দ্বীপ-অন্তর্গত সাবাহ অঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এতে দ্বীপাঞ্চলের পার্বত্য এলাকায় ভ্রমণরত একাধিক পর্যটক আহত হয়েছেন এবং আরও বেশ ক’জন প্রতিকূল পরিবেশে অন্তরীণ অবস্থায় আছেন।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরীপ সংগঠন ইউএসজিএস-এর দেয়া তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল বোর্নিওর প্রাদেশিক রাজধানী কিনাবালু থেকে ৫৪ কিলোমিটার দূরবর্তী অঞ্চলে।
ভূমিকম্প সংঘটনকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কিনাবালু পর্বতে আরোহনরত প্রায় ১৪৫ পর্বতারোহী প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
তাদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে মাসিদি মানজুন। তিনি সাবাহ’র পর্যটর, পরিবেশ ও সংস্কৃতিমন্ত্রী।
পর্বতারোহীদের আহত এবং অন্তরীণ হওয়ার খবর পাওয়া গেলেও কারও মৃত্যুর সংবাদ এখনও পাওয়া যায়নি।
পর্বতারোহীদের একজন শার্লিন, গণমাধ্যমে ছবি প্রকাশ করেছেন। লিখেছেন, তারা উদ্ধারকারী হেলিকপ্টারের অপেক্ষায় আছেন।
দ্বীপরাষ্ট্রে ছয় মাত্রার ভূমিকম্পের পর প্রদেশের অন্য কোথাও কোনো স্থাপনাগত ত্রুটির কথা এখনও শোনা যায়নি।