ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচার: থাই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ১৩ অভিযোগ

Link Copied!

thi-armyআন্তর্জাতিক ডেস্ক : মানবপাচারের অভিযোগে বরখাস্ত হওয়া থাইল্যান্ডের সেনাবাহিনীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মানুস কংপানের বিরুদ্ধে ১৩ অভিযোগ এনেছে পুলিশ। বুধবার আত্মসমর্পনের পর তাকে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসবাদ করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মানবপাচারে সহযোগিতাসহ ১৩টি অভিযোগ আনা হয়।
গত মাসের প্রথম দিকে থাইল্যান্ডের সংখলা প্রদেশে অভিবাসন প্রত্যাশীদের ৩২টি কবরের সন্ধান মেলে । পরবর্তীতে তদন্তে মানব পাচারের সঙ্গে দেশটির স্থানীয় কর্মকর্তা ও পুলিশের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সর্বশেষ গত সপ্তাহে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মানুস কংপানের বিরুদ্ধেও মানব পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে। মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজকীয় থাই পুলিশের দপ্তরে আত্মসমর্পণ করেন তিনি।
আত্মসমর্পণের পর মানুসকে দ্রুত সংখলা প্রদেশের হাত ইয়েয়ি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিকেল চারটা থেকে মধ্যরাত পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করা হয়। দুটি তদন্তকারী দল, পুলিশ ও সরকারি আইনজীবীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মানুস দাবি করেন থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীদের পাচারের সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই। তবে বৃহস্পতিবার সকালে তিন তারকার এই জেনারেলের বিরুদ্ধে ১৩টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে- শিশুসহ মানবপাচারে সংশ্লিষ্টতা, দেশের ভেতর ভিনদেশীদের পাচার, তাদের আটক , মুক্তিপণ আদায়, বহুদেশিয় অপরাধ, নির্যাতন ও তাদের মৃতদেহ গোপন।
এদিকে পুলিশ মানুসের সাময়িক মুক্তির অনুরোধ প্রত্যাখান করেছেন। তাকে হাত ইয়েয়ির পুলিশ স্টেশনেই রাখা হয়েছে। বৃহস্পতির তার আটকাদেশের মেয়াদ বৃদ্ধির জন্য স্থানীয় না থাউই আদালতে আবেদন করেছে পুলিশ।