ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যয় বাড়ছে বেসরকারি শিক্ষায়

Link Copied!

educationনিজস্ব প্রতিবেদক : শিক্ষার ব্যয় বাড়ানোর প্রস্তাব এসেছে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। ইংরেজি মাধ্যমের বিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল কলেজগুলোকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
১৩৩ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘ইংরেজি মাধ্যমের স্কুলের বিপরীতে বর্তমানে সঙ্কুচিত মূল্য ভিত্তিতে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট রয়েছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর বর্তমানে ভ্যাট আরোপিত নেই।’
তিনি বলেন, ‘ইংরেজি মাধ্যমের স্কুলের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি এই খাতগুলোকে মূসকের আওতায় আনার প্রস্তাব করছি। তবে করভার সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এক্ষেত্রে সংঙ্কচিত মূল্য ভিত্তিতে ১০ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব করছি।’