ঢাকাWednesday , 3 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ছবিতে রাজ্জাক

Link Copied!

Razzakবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। অনেকদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত। মাঝখানে শারীরিক অসুস্থতার কারণে সভা, সেমিনারসহ চলচ্চিত্র অঙ্গন সংশ্লিষ্ট মাধ্যম থেকে দূরে ছিলেন তিনি। ছবিতে অভিনয় আগের থেকে একদম কমিয়ে দিয়েছেন। কিন্তু নায়ক রাজের নতুন খবর হল পরিচালক এখলাস আবেদিনের পরিচালনায় ‘নীল নীলিমা’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এ বিষয়ে পরিচালক এখলাস আবেদিন বাংলামেইলকে বলেন, ‘আগামী কোরবানীর ঈদের পরপরই গাজীপুর এবং টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। এছাড়া রোজার মধ্যেই ছবিটির মহরত করা হবে। এরই মধ্যে গল্প লেখার কাজও শেষ করেছি। রাজ্জাক ভাইকে এ ছবিতে একদম নতুনভাবে দেখতে পাবে দর্শক।’
ছবিতে নায়ক বা নায়িকা হিসেবে কে কে অভিনয় করবেন, এ বিষয়ে পরিচালক বলেন, ‘এ দুই চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। আশাকরি খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। গাজীপুর,টাঙ্গাইল ও কক্সবাজারে বিভিন্ন লোকশনে গানের দৃশ্য ধারণ করা হবে ।’
রাজ্জাক বর্তমানে ষাটের দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা কবরী সারওয়ারের পরিচালনায় কখনো সখনো নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। নাটকের গল্প হচ্ছে থ্রিলারধর্মী। ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে।