ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলংকা সফরে ডাক পাচ্ছেন শেহজাদ

Link Copied!

sehzadস্পোর্টস ডেস্ক : আর ক’দিনের মধ্যেই ঘোষণা করা হবে শ্রীলংকা সফরের পাকিস্তান দল। এরই মাঝে নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ওপেনার আহমেদ শেহজাদকে টেস্ট দলে ফেরানোর। বিশ্বকাপের পর আচরণগত সমস্যার কারণে বাংলাদেশ সফর থেকে ছেঁটে ফেলা হয় শেহজাদকে।
প্রধান নির্বাচক হারুন রশিদ জানিয়েছেন, ২০১৪ সালে পাকিস্তানের সেরা টেস্ট ব্যাটসম্যান ছিলেন শেহজাদ। শেষ ইনিংসেও তিনি একটি বড় ইনিংস খেলেছিলেন। হারুন বলেন,‘ তাকে নির্বাচন করা হয়েছে। তার বিষয়ে উঠা শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগের বিষয়টি বোর্ড এবং টিম ম্যানেজম্যান্ট দেখবে।’
বিশ্বকাপের পর প্রধান কোচ ওয়াকার ইউনিস এবং অধিনায়ক মিসবাহ-উল-হক শেহজাদ এবং উমর আকমলকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছিলেন বোর্ডকে। এই দু’জনকে ছাড়াই বাংলাদেশ সফর করে পাকিস্তান। এখন নির্বাচক কমিটির মনে হচ্ছে, দু’জনের আচরণেই উন্নতি হয়েছে।
হারুন রশিদ জানাচ্ছেন, গত কয়েকদিন ধরেই তারা পাকিস্তানের সম্ভাব্য টেস্ট দল বাছার চেষ্টা করছেন। তারা আলোচনা করছেন পেসার রাহাত আলি এবং এহসান আদিলের ফিটনেস নিয়েও। তবে অ্যাকশন বদলে বাংলাদেশ সিরিজে ফেরা সাঈদ আজমলকে রাখা হচ্ছে না শ্রীলংকা সিরিজেও। পড়তি ফর্মের কারণে এই অফ স্পিনারকে খেলানো হয়নি ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও।
একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন পর দলে ফিরে সেঞ্চুরি করা শোয়েব মালিক এবং পেসার মোহাম্মদ সামিকে টেস্ট দলে ফেরানো হবে কী-না তা নিয়ে বিতর্ক হচ্ছে। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।