ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শারাপোভার বিদায়

Link Copied!

shaparovaস্পোর্টস ডেস্ক : ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে অঘটনের শিকার হলেন মারিয়া শারাপোভা। লুসি শাপারোভার কাছে হেরে বিদায় ঘটে এই রাশিয়ান সুন্দরীর। শারাপোভাকে ৭-৭ (৭/৩), ৬-৪ সেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হন চেক তারকা শাপারোভা।
ফরাসি ওপেনের এর আগেও অংশ নিলেও কখনও শেষ ষোল’র বাধা অতিক্রম করতে পারেননি লুসি শাপারোভা। প্রথমবারের মতো কোয়ার্টারে উত্তীর্ণ হওয়া এই চেক সুন্দরী সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে স্পেনের গ্যাব্রিন মুগুরুজার মুখোমুখি হবেন।
ফরাসি ওপেনের মহিলা এককের শেষ তিনটিতে ফাইনালে খেলে দুবারই শিরোপা জিতেন মারিয়া শারাপোভা। ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জেতা মারিয়া ২০১৩ সালে রানার্স আন হওয়ার গৌরব অর্জন করেন। তবে এবার শাপারোভার কাছে হেরে তিন বছরের আধিপত্যের অবসান ঘটলো এই রাশিয়ান গ্ল্যামার গার্লের।
পরাজয়ের পর হতাশ শারাপোভা বলেন, ‘দিনটি মোটেই আমার পক্ষে ছিল না। আমি নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। শাপারোভা শুরু থেকেই দুর্দান্ত খেলেছে। জয়টা তারই প্রাপ্য ছিল।’
অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে হারাতে পেরে বেশ রোমাঞ্চিত চেক তারকা শাপারোভা। তিনি বলেন, ‘আমি জানতাম মারিয়া অসাধারণ খেলোয়াড় এবং তার বিপক্ষে জিততে হলে আক্রমণাত্মক খেলতে হবে। তাকে হারাতে পেরে আমি ভীষণ আনন্দিত।’