ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি হতাশ করলো নিউজিল্যান্ডকে

Link Copied!

newzelandস্পোর্টস ডেস্ক :  ব্যাটসম্যানদের দৃঢ়তায় স্বাগতিক ইংল্যান্ডকে জয়ের জন্য ৪৫৫ রানের লক্ষ্যমাত্রা দিয়ে জয়ের প্রহর গুনা শুরু করে সফরকারী নিউজিল্যান্ড। তবে টেস্টের চতুর্থ দিন ব্রেন্ডন ম্যাককালামদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির কারণে সোমবার ৬০ ওভারের বেশি সময় খেলা না হওয়ায় হতাশ হতে হয় কিউইদের।
জয়ের জন্য ৪৫৫ রানের লক্ষ্য নিযে খেলতে নেমে বৃষ্টিস্নাত দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৪৪ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অ্যাডাম লিথ ২৪ ও দলনায়ক অ্যালেস্টার কুক ১৮ রান নিয়ে ব্যাট করছেন।
সোমবার টেস্টে চতুর্থ দিনে ৬ উইকেটে ৩৩৮ রান নিয়ে খেলতে নামে সফরকারী নিউজিল্যান্ড। আগের দিন ঠিক ১০০ রান নিয়ে অপরাজিত থাকা বিজে ওয়াটলিং ১২০ রান করে ফিরে গেলে কিউইদের দ্রুত গুটিয়ে দেয়ার সুযোগ পায় ইংলিশরা। তবে মার্ক ক্রেইগ ও টিম সাউদি মিলে ৬৭ রানের দুর্দান্ত জুটি গড়ে ইংলিশদের বড় একটা ধাক্কা দেন।
সাউদি ৪০ রান করে ফিরে গেলেও মার্ক ক্রেইগ ৫৮ রান নিয়ে অপরাজিত থাকেন। ৮ উইকেটে নিউজিল্যান্ড ৪৫৪ রান তোলার পর ব্রেন্ডন ম্যাককালাম ইনিংস ঘোষণা করলে ইংল্যান্ডের সামনে ৪৫৫ রানের  লক্ষ্যমাত্রা দাঁড়ায়। এই ম্যাচ জিততে হলে ইংলিশদের বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে বিজে ওয়াটলিং ১২০, মার্টিন গাপটিল ৭০, মার্ক ক্রেইগ ৫৮ ও ব্রেন্ডন ম্যাককালাম করেন ৫৫ রান। এছাড়া রস টেলর ৪৮ ও সাউদি ৪০ রানের দারূণ কার্যকরী ইনিংস খেলেন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩টি এবং অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ২টি করে উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩৫০ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংসও সমান ৩৫০ রানে থেমে যায়।
প্রসঙ্গত, ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড।