ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৬তম বিসিএ‌‌‌সের প্রজ্ঞাপন জারি

Link Copied!

BCSপাঞ্জেরী ডেস্ক : ৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েব সাইটে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
মোট ২ হাজার ১৮০টি পদে নিয়োগ দিতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে- এই বিসিএসের মাধ্যমে প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জনসহ সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে প্রথম শ্রেণির (গেজেটেড) কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে।
এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার।
আগ্রহীরা আগামী ১৪ জুন থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ফি জমা দিতে পারবেন।
আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।