তথ্যপ্রযুক্তি ডেস্ক : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাজারে আসতে যাচ্ছে মাইক্রোসটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। এ বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে এটি। খবরটি নিশ্চিত করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট ভার্জের টম ওয়ারেন এবং রাশিয়ান তথ্য উন্মোচনকারী ডব্লিউজোর। এই দুই প্রযুক্তিবিদ মাইক্রোসফটের হাড়ির খবর জেনেছেন বলে দাবী করছেন।
মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেমের প্রিভিউ প্রদর্শন করার পর জানিয়েছিল এই গ্রীষ্মেই বাজারে আসবে উইন্ডোজ ১০। তারা প্রথমে ঘোষণা করেছিল মার্চেই ১০ বাজারে অবমুক্ত করা হবে। এরপর আরেকটি বিবৃতিতে মাইক্রোসফট নতুন সময় জানায় এপ্রিল। এরপর কয়েক মাস পার হলে জানা গেলো ২৯ জুলাই উইন্ডোজ ১০ অবমুক্ত হওয়ার সেই সূবর্ণ সময়।
শুরুতে মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল উইন্ডোজ ১০ এর ফ্রি আপগ্রেড উইন্ডোজের জেনুইন এবং পাইরেটেড উভয় কপিতেই বিনামূল্যে পাওয়া যাবে। কিন্তু মাইক্রোসট সেই ঘোষণা থেকে সরে এসেছে। প্রতিষ্ঠানটি এখন বলছে পাইরেটেড কপিতে বিনামূল্যে ১০ আপগ্রেড করা গেলেও এটি পাইরেটে কপিই থাকবে। আর পাইরেট কপিতে জলছাপ দেয়া থাকবে। যাতে করে বোঝা যায় এটি পাইরেট কপি। পাইরেট কপিতে উইন্ডোজের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না।

