তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাঁকানো স্ক্রিনের পর এবার স্যামসাং দুইটি স্ক্রিনের স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে। দুই স্ক্রিনের পাশাপাশি স্মার্টফোনটি ভাঁজ করেও রাখা যাবে।
স্যাম নিউজ জানিয়েছে, স্যামসাং দুই স্ক্রিনের স্মার্টফোন তৈরির জন্য একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টটির নাম প্রজেক্ট ভ্যালি।
স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটির দুটি ডিসপ্লের মধ্যে সুইচ করার জন্য জেসচার বা অন্য কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে থাকবে। এছাড়া এটিকে ভাঁজ করে রাখাও যাবে।
তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। যেকোনো সময় প্রকল্পে বড় ধরণের পরিবর্তন আসতে পারে।

