তথ্যপ্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার বলেছেন, এখন সময় প্রযুক্তির। তাই প্রযুক্তিকে উন্নয়নের পাথেয় হিসেবে গ্রহণকরতে হবে। এ জন্য তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধ ঘটিয়েএকটি প্রযুক্তি ও জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে আইসিটিবিভাগ কাজ করছে।
তিনি আজ বিকেলে রাজধানীর আগরাগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আইসিটি বিভাগ ও টিএমএসএস’র‘ ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন এ কর্মসূচি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যাতে মহিলারা গৃহস্থালীর দৈনন্দিন কাজের পাশাপাশি আয়ের সুযোগ পাবে, যা সমতা ও সাম্যের সমাজ সৃষ্টিতে বিশাল অবদান রাখবে।
ঢাকা মহিলা পলিটেকনিকের অধ্যক্ষইঞ্জিনিয়ার মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানেআরও বক্তৃতা করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, উপ প্রধান কামরুন্নাহার, টিএমএসএস’র পরিচালক নিগারসুলতানা প্রমুখ।
পলিটেকনিকের ৩৫ জনছাত্রী এতে অংশ নেয়। ৫ দিনের এ প্রশিক্ষণে সবাইকে সনদ ও শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থী ইসমাত আরা ইমাকে কে ‘ল্যাপটপ’প্রদানকরাহয়।

