ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনেই এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সেবা

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সেবা এখন থেকে অনলাইনে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কলেজগুলোকে তাদের শিক্ষা, পরীক্ষা ও অধিভুক্তি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে আর যেতে হবে না। অনলাইনের মাধ্যমেই সোমবার থেকে তারা সব সেবা নিতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ, তথ্য ও পরামর্শ) (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন, ভর্তি বাতিল, রেজিস্ট্রেশন কার্ড সংশোধন, দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন, প্রবেশপত্র সংশোধন, দ্বি-নকল প্রবেশপত্র উত্তোলন ও নতুন কলেজের অধিভুক্তি, অধিভুক্ত কলেজের নবায়নসহ সব কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
এই সেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এর সার্ভিস মেনু থেকে পাওয়া যাবে।