ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন রূপে আফগান শিবির

Link Copied!

afganস্পোর্টস ডেস্ক : জন্ম বসনিয়ায়। তবে বেড়ে ওঠা জার্মানিতে। ফুটবলার হিসাবে নাম কামাতে না পারলেও বুন্দেসলিগার বিভিন্ন যুব দলে কোচ হিসাবে সুনাম রয়েছে তার। এই প্রথমবারের মতো জাতীয় কোন ফুটবল দলের কোচ হয়েছেন স্লাভেন স্কেলেজিক। গত ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন আফগানিস্তান ফুটবল দলের হয়ে। লক্ষ্য একটাই, ইউরোপিয়ান ধাচে দলকে গড়ে তোলা। সে লক্ষ্যেই দলে ভিড়িয়েছেন এক দল ইউরোপে খেলা ফুটবলার। সবমিলিয়ে স্লাভেন স্কেলেজিকের কাধে ভর করে নতুন রুপে, নতুন মিশনেই নেমেছে আফগান শিবির।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে গেল সাফ ফুটবলের চ্যাম্পিয়ন আফগানিস্তান। তার আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের নানা বিষয় নিয়ে কথা বলেন আফগানিস্তানের কোচ স্লাভেন স্কেলেজিক। বাংলাদেশ সমীহ করলেও তার লক্ষ্য জয়। তিনি বলেছেন, ‘আমাদের দলটা নতুন আবহে গড়া। দলের স্পিরিট বেশ। বিশ্বকাপ বাছাই পর্বে আর মাত্র আটদিন পরেই সিরিয়ার মুখোমুখি হব আমরা। তার আগে প্রস্তুতিটা ভালোমতো সেরে নিতে চাই’।
তিনি আরও বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি সবাই উপভোগ করবে ম্যাচটি। বাংলাদেশের বিরুদ্ধে সেরাটা দেয়ারই চেষ্টা করব’।
আফগান দলে ১০/১২ জন ফুটবলার রয়েছেন যারা খেলে থাকেন জার্মানির বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবে। চারজন আছেন হল্যান্ডে খেলেন। সব মিলিয়ে বিদেশে খেলা ফুটবলারে পূর্ণ আফগান দল। নতুন মুখ, নতুন কৌশল; ফলে ভিন্ন চেহারাতেই দেখা যেতে পারে আফগানিস্তানকে।
বাংলাদেশের বিরুদ্ধে এর আগে চারবার মোকাবেলা করলেও একটি জয়ও পায়নি আফগানিস্তান। এর মধ্যে তিন ম্যাচে ড্র, বাকি এক ম্যাচে হার। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আফগান অধিনায়ক জালালউদ্দিন শারিৎজার। তিনি বলেন, ‘প্রীতি ম্যাচ হলেও আমরা বেশ সিরিয়াস। নতুন আঙ্গিকে গড়া দল নিয়ে এগিয়ে যেতে চাই। জয় পেতে চাই অবশ্যই’।