ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে শচীন-সৌরভ-লক্ষ্মণ

Link Copied!

Sachin-sourav-laxmanস্পোর্টস ডেস্ক : সকল জল্পনার অবসান হওয়ার পথে। বেশ কিছুদিন ধরেই ভারতের ক্রিকেটাকাশে উড়ে বেড়াচ্ছিল শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষণের নাম। বড় বড় এই নামগুলোকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ব্যস্ত সময়ই পার করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতের জি নিউজের সংবাদ পরিবেশনা থেকে জানা গেছে, বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে বসতে চলেছেন টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রান এবং সেঞ্চুরির মালিক শচীন, ভারতের সফলতম সাবেক অধিনায়ক সৌরভ এবং ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। খবরে জানা যায়নি, টিম ডিরেক্টর বা ভারতের কোচ হয়ে কে বাংলাদেশে আসছেন। সেটা নাকি জানা যাবে আগামী ২৪ ঘন্টার মধ্যেই।
সৌরভ-শচীন-লক্ষণরা যে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে থাকতে যাচ্ছেন, সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের টুইট বার্তায়। তিনি টুইটারে জানান, সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, শচীনকে নিয়ে গুরুত্বপূর্ণ কমিটি তৈরি হচ্ছে, যেখানে সর্বসম্মতিভাবে ভারতীয় বোর্ডকে তারা পরামর্শ দেবেন। ভিভিএস লক্ষণ থাকবেন তৃতীয় উপদেষ্টা হিসেবে।
এ বিষয়টি এখনও অস্পষ্ট যে, শচীন-সৌরভ-লক্ষণের বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে ভূমিকা কী হবে? সৌরভকে নিয়ে জল্পনা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। অনেকে মনে করছেন, তিনি হয়তো ভারতের কোচ নয়তো হাই পারফরম্যান্স ম্যানেজার হতে যাচ্ছেন। আবার এমনও শোনা যাচ্ছে, কোচ ছাড়াই না কি ভারত বাংলাদেশ সফরে আসছে!