বিনোদন ডেস্ক : এবার শ্রীলঙ্কান সংগীতপরিচালক রাজ থিলাইয়াম পালামের সুরে গান করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। ‘দিন কেটে যায় অবেলায়’ শিরোনামের গানটি লিখেছেন গুঞ্জন রহমান। গানটি মিউজিক ভিডিও সহ অনলাইনে প্রকাশ করা হবে খুব শিগগিরি। বাংলা ভাষা ছাড়াও এই গানটি একই সুরে আরও কয়েকটি ভাষায় বিভিন্ন শিল্পীকে গাওয়ানো হবে।
গানটি প্রসঙ্গে পড়শী বলেন, আমি খুব বেছে বেছে কাজ করি। গানটি আমার কাছে ভালো লেগেছে তাই গানটিতে কণ্ঠ দিয়েছি। আর এই গানটি যেহেতু আরও কয়েকটি ভাষায় বিভিন্ন শিল্পীকে দিয়ে গাওয়ানো হবে তাই এটি আমার জন্য একটি চ্যালেঞ্জের বিষয়ও ছিল। সব মিলিয়ে ভালো করে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশাকরি শ্রোতাদের গানটি ভালো লাগবে।
এদিকে গত ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ‘মেন্টাল” ছবির জন্য পড়শীর শুটিং। কিন্তু ছবির নায়ক শাকিব খানের অসুস্থতার কারণে ছবির শুটিং পিছিয়েছে। শাকিব সুস্থ হলেই এই ছবির শুটিং শুরু করবেন পড়শী।

