বিনোদন ডেস্ক : বলিউডের তিন খানকে একসঙ্গে নিয়ে কোন অনুষ্ঠান আয়োজনের কথা ভাবতেও পারেন না কেউ। অথচ এই তিন খানকে নিয়েই ২০১৭ সালে একটি ছবি নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন পরিচালক সাজিদ নাজিদওয়ালা।
শাহরুখ, সালমান আর আমির তিন জনের নামের শেষেই রয়েছে খান শব্দটি। তিনজনই বলিউডের সুপারস্টার। অথচ এই তিনজনের সম্পর্কের মধ্যে এক ধরণের উষ্ণতা সব সময়ই বিদ্যমান। এ কারণে তিনজনকে একত্র করে কোন অনুষ্ঠান আয়োজন করাটা প্রায় অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করতেই পরিচালক সাজিদ নাজিদওয়ালা তাদেরকে নিয়ে একটি ছবি বানানোর ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ২০১৭ সালে ছবিটির নির্মাণ কাজ শুরু হবে। ছবিতে তিন খানের ভূমিকাই সমান থাকবে। এর পেছনে মূলত তাদের ভক্তদের নিরাশ না করার প্রয়াসই দায়ী।

