ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাকা নিয়ে বিপাকে আনুষ্কা

Link Copied!

anushka-sormaবিনোদন ডেস্ক : রিলিজের পর পরই মুখ থুবড়ে পড়েছে অনুরাগ কাশ্যপের বহু প্রতীক্ষিত ছবি ‘বোম্বে ভেলভেট’। শুধুমাত্র বক্স অফিসের বঞ্চনাই নয়, কপালে জুটেছে ফিল্ম ইন্ডাস্ট্রির নিন্দা মন্দ। ১০০ কোটি টাকা খরচে রণবীর-অানুষ্কা জুটিকে নিয়ে এই অশ্বডিম্ব প্রসব করার কারণে সমালোচকদের হাত থেকে রেহাই পাননি পরিচালক অনুরাগ কাশ্যপ। এ তো গেল ফ্লপের গল্প, এদিকে এই ছবি নয়ে শোনা যাচ্ছে নতুন বিতর্কও।
আজ পর্যন্ত নাকি নিজের পারিশ্রমিক পাননি নায়িকা অনুষ্কা শর্মা। কপালে জুটেছে শুধু সেই কোন কালে পাওয়া সাইনিং মানি। ছবি রিলিজ হয়ে যাবার পরও তিনি টাকার জন্য পাত্তা পাচ্ছেন না নির্মাতার। তবে রণবীর কিন্তু বুদ্ধিমানের মত নিজের সব পাওনা গন্ডা আগেভাগেই বুঝে নিয়েছেন।
শােনা যাচ্ছে শুধু অানুষ্কা নয়, বেশ কিছু টেকনিশিয়ানও বসে আছেন পেমেন্টের প্রতীক্ষায়। ওদিকে ছবির প্রযোজক সংস্থাদ্বয় ফ্যান্টম ফিল্মস এবং ফক্স স্টার স্টুডিও কোনো রকম ডিউ পেমেন্টের কথা অস্বীকার করেছে।
অানুষ্কা নাকি কোনোদিনই নিজের বাকি পেমেন্ট নিয়ে তদবির করতে পারেন না। তাই একদম ঘনিষ্ঠ মহল ছাড়া একথা মিডিয়ার সামনে আনতে নারাজ তিনি। অবশ্য এককান দুইকান হতে হতে ছড়িয়ে পড়েছে সবখানে। এদিকে ফ্লপ ছবির ডামাডোলে সমালোচনারচাপে প্যারিসে ছুটি কাটাতে চলে গিয়েছেন পরিচালক কাশ্যপ। ধন্য তার অনুরাগ!