ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াজ-তিনা দম্পতির প্রথম সন্তান

Link Copied!

Riaz_with_his_wife_Tinaবিনোদন ডেস্ক : তারকা দম্পতি রিয়াজ-তিনার ঘরে নতুন অতিথি এসেছে গত শনিবার। এরই সঙ্গে প্রথমবারের মত বাবা হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। শনিবার দুপুর আড়াইটায় কন্যা সন্তানের মুখ দেখেন রিয়াজ-তিনা দম্পতি। রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় নবজাতক। জন্মের সময় বাচ্চার ওজন ছিল ২.২০ কেজি। তিনা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।
রিয়াজ বলেন, ‘বাবা হওয়ার অনভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে শুকরিয়া যে সন্তান এবং মা দুজনই সুস্থ আছে। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারে।’