ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লয়েডকে সমর্থন হোল্ডিংয়ের

Link Copied!

laraস্পোর্টস ডেস্ক : ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষটা এরকম হবে, ভাবেননি শিব নারায়ন চন্দরপল। তার এক সময়কার সতীর্থ কিংবদন্তী ব্রায়ান লারাও মানতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিআইসিবি) স্বেচ্ছাচারিতা। লারার ভাষ্য, ক্যারিবিয়ান ক্রিকেটে চন্দরপলের অবদান কম নয়। তার একটা বিদায়ী সিরিজ প্রাপ্য ছিল। কিন্তু নির্বাচক কমিটির চেয়ারম্যান ক্লাইভ লয়েডের দলে ঢোকার মাপকাঠি হিসেবে বিবেচনায় নিচ্ছেন সাম্প্রতিক ফর্ম। এই ফর্মটাই চন্দরপলের হয়ে কথা বলছে না। শেষ ১১ ইনিংসে তার গড় মাত্র ১৬।
তারপরও লারার মতে, চন্দরপলের মতো ব্যাটসম্যানকে সংখ্যা বা গড় দিয়ে বিচার করলে হবে না। এক কথায় উইন্ডিজ বোর্ড এবং ক্লাইভ লয়েডের এই সিদ্ধান্তে বিরক্ত রেকর্ডের বরপুত্র। তবে লারা লয়েডকে সমর্থন না জানালেও পাশে পেয়েছেন আরেক কিংবদন্তি মাইকেল হোল্ডিংকে।
সাবেক এই ফাস্ট বোলারের মনে হচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে চন্দরপলের জন্য কোনও জায়গা নেই,‘ আমি মনে করি না সাম্প্রতিক সময়ে শিবনারায়ন চন্দরপলের পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার মতো যথেষ্ট ভালো। দুই দশক ধরে ও সার্ভিস দিয়ে এসেছে। সব ভালোকিছুও একসময় শেষ হয়ে যায়।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪ টেস্ট খেলেছেন চন্দরপল। ৩০ সেঞ্চুরিসহ রান করেছেন ১১,৮৬৭। গড় ৫১.৩৭। চন্দরপল চেয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাট-প্যাড তুলে রাখতে। কিন্তু সেই সুযোগটাই পেলেন না গায়ানার এই কিংবদন্তী।