ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসজির নতুন ইতিহাস

Link Copied!

psgস্পোর্টস ডেস্ক : ফরাসি ফুটবলে এর আগে এমন কীর্তি কোন ক্লাব করে দেখাতে পারেনি। শেষ পর্যন্ত তা করে দেখালো প্যারিস সেইন্ট জার্মেই। প্রথমবারের মতো কোন ক্লাব হিসাবে ফ্রান্সের ঘরোয়া লিগে সব শিরোপা জেতার রেকর্ড গড়েছে পিএসজি। গুরুত্ব অনুসারে তিনটি শিরোপা, বলা চলে ঐতিহাসিক ট্রেবল। তবে সব মিলিয়ে চার শিরোপা জয়ের আনন্দে ভাসছে গোটা পিএসজি শিবির।
রোববার মৌসুমের শেষ শিরোপা পিএসজি জিতেছে ফ্রেঞ্চ কাপে। ফাইনালে উরুগুয়েন ফরোয়ার্ড এডিনসন কাভানির একমাত্র গোলে পিএসজি পরাজিত করেছে অক্সিরিকে (১-০)।
প্রথমার্ধ ছিল গোলশুন্য। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে দুর্দান্ত হেডে পিএসজিকে লিড এনে দেন কাভানি। শেষ পর্যন্ত এই এক গোলে ফ্রেঞ্চ কাপের শিরোপা জেতে ফরাসি জায়ান্টরা।
মৌসুমে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতা সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ বেশ মুগ্ধতার সঙ্গে বলেছেন, ‘আমরা মৌসুমের শেষ ট্রফিটাও জিতলাম। ফ্রান্সে এমনটি আগে কোন ক্লাব করে দেখাতে পারেনি। আমরা পেরেছি। এই ক্লাবের খেলোয়াড় হিসাবে আমি গর্বিত’।
পিএসজির কোচ লঁরা ব্লাঁও বেশ রোমাঞ্চিত। তিনি বলেছেন, ‘দারুণ ভাবেই মৌসুম শেষ করতে পেরেছি। শেষ পর্যন্ত এই কাপটা চেয়েছিলাম, তবে তা জিততে বেশ বেগ পেতে হয়েছে’। ফাইনালে জিতলেও প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজি কোচ। বলেছেন, ‘অক্সিরি দলের খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। তাদের স্যালুট জানানো প্রয়োজন’।
মৌসুমের শুরুতে ট্রফি দেস চ্যাম্পিয়ন্সের শিরোপা জেতে পিএসজি। এরপর জেতে ফরাসি লিগ ওয়ানের শিরোপা। তারপর কোপা দেল লা লিগ। শেষ ও চতুর্থ শিরোপা রোববার জিতল পিএসজি ফ্রেঞ্চ কাপে।
দেশের বাইরে কোন শিরোপা না জিততে পারলেও ঘরোয়া লিগের সবকটি শিরোপা জিতে ফ্রান্সের ফুটবলে নতুন ইতিহাসই রচনা করল প্যারিস সেইন্ট জার্মেই।