ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মান কাপের শিরোপা উলফসবার্গের

Link Copied!

Heckingস্পোর্টস ডেস্ক : নামের ভারে এগিয়ে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। তবে চলতি মৌসুমের পারফরমেন্সে বাজিকরদের দরে এগিয়ে ছিল উলফসবার্গই। শেষ পর্যন্ত মাঠের পারফরমেন্সেই তার প্রমাণ মিলেছে। জার্মান কাপের ফাইনালে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে উলফসবার্গ। ৩-১ গোলে ডর্টমুন্ডকে হারিয়ে প্রথমবারের মতো জার্মান কাপের শিরোপা জিতে নিয়েছে উলফসবার্গ।
চলতি মৌসুমে বুন্দেসলিগায় অসামান্য নৈপুণ্য দেখিয়েছে উলফসাবার্গ। বাঘা বাঘা সব টিমদের পেছনে ফেলে লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা। সেই তুলনায় গতবারের রানার্সআপ ডর্টমুন্ড লিগে মৌসুম শেষে করেছিল সপ্তম স্থানে থেকে।
এই পারফরমেন্সের প্রভাব পড়েছে জার্মান কাপের ফাইনালেও। যেখানে হেরে মর্মাহত ডর্টমুন্ড শিবির। অথচ এই ডর্টমুন্ড সেমিফাইনালে হারিয়ে এসেছিল জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। কঠিন লড়াইয়ে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ডর্টমুন্ড জিতেছিল ২-০ ব্যবধানে। আর উলফসবার্গ সেমিতে জিতেছিল আরমেনিয়া বিফিল্ডের সঙ্গে (৪-০)।
রোববার জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডকে তেমন পাত্তাই দেয়নি উলফসবার্গ। অথচ শুরুতেই এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। ৫ মিনিটে ডর্টমুন্ডের হয়ে লিড এনে দেয়া গোলটি করেন আওবামেয়াং। তবে এরপর ২২ থেকে ৩৮, মোট ১৬ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ডর্টমুন্ড শিবির। ২২ মিনিটে লুইজ গুস্তাভোর গোলে ম্যাচে সমতা আনে উলফসবার্গ (১-১)।
৩৩ মিনিটে ডি ব্রুনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উলফসবার্গ। আর ৩৮ মিনিটে দোস্টের গোলে জয়ের ভিত্তি মজবুত করে উলফসবার্গ (৩-১)। শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি।
শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে উলফস শিবির। হতাশায় কাতর তখন গোটা ডর্টমুন্ড শিবির। এই ম্যাচের মধ্য দিয়ে ডর্টমুন্ডের কোচ হিসাবে দায়িত্ব ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। শেষটা মধুর হলো না তার।