ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবির সিনেট বৈঠকের বাধা কাটলো

Link Copied!

cuনিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট বৈঠক স্থগিত করে দেয়া হাইকোর্টের রুল খারিজ করা হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যবিশিষ্ট উপাচার্য (ভিসি) প্যানেল নির্বাচনের জন্য সিনেট বৈঠক অনুষ্ঠানে আইনগত বাধা কেটে গেলো।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
বৈঠকের বিষয় নিয়ে করা রিট আবেদনটি আজ আদালতে খারিজ হওয়ায় সিনেট বৈঠকের ওপর জারি করা নিষেধাজ্ঞা রইলো না। এতে বিশ্ববিদ্যালয়ের সিনেট মিটিং করতে আর সমস্যা নেই বলে জানিয়েছেন এ মামলার আইনজীবী। আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তওহীদুল আলীম।
এর আগে গত ২১ মে চবির সিনেট বৈঠকের উপর স্থগিতাদেশ দিয়ে আদেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ। ২৩ মে চবির ভিসি প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন হয়নি। আজ আদালতের এ আদেশের কারণে বিশ্ববিদ্যালয়ের সিনেট বৈঠক ডাকতে আর বাধা থাকলো না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনেট বৈঠক ডাকার উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। রিটের প্রাথমিক শুনানি করে গত ৫ মে সিনেট বৈঠক স্থগিত করে রুল জারী করেন হাইকোর্ট।