তথ্যপ্রযুক্তি ডেস্ক : এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদেরকে অভিনন্দন জানিয়ে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে অনলাইনে ব্যাগ কেনাকাটার ওয়েবসাইট ব্যাগপ্যাকার্স বিডি ডটকম।
প্রতিষ্ঠানটি নির্দিষ্ট মডেলের ব্যাগে শতকরা ১০ থেকে ৫০ ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছে। ৩০ মে থেকে শুরু হওয়া এ অফার চলবে ১০ জুন পর্যন্ত।
ব্যাগপ্যাকার্স বিডি ডটকমে পাওয়া যাচ্ছে লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগ।
রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখায় চলছে এ আয়োজন। ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে আয়োজনটি করা হয়েছে বলে জানান ব্যাগ প্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু।
তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন আরো বাড়িয়ে দিতে আমাদের এ প্রচেষ্টা।’

