ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশান্ত মহাসাগর পাড়ি দেবে সোলার ইমপালস

Link Copied!

solarimpulseতথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীতে এই প্রথমবারের মত সৌরশক্তি চালিত বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে যাচ্ছে। বিমানটির নাম সোলার ইমপালস। এটি চীনের নানজিং থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
জ্বালানিবিহীন বিমানে একজন পাইলট আছেন। তিনি হলেন সুইস পাইলট আন্দ্রে বোর্শবার্গ। যিনি নতুন ইতিহাসের জন্ম দিতে চলেছেন। কেননা, সৌর শক্তি চালিত বিমান এই প্রথম বিশাল দূরত্ব পাড়ি দিচ্ছে। এই বিমান নিয়ে গন্তব্যে পৌঁছতে হলে একটানা পাঁচ থেকে ছয় দিন উড়তে হবে আকাশে। কিন্তু এই দীর্ঘ যাত্রাকালেও সর্বোচ্চ কুড়ি মিনিটের বেশি এক নাগাড়ে ঘুমানোর সুযোগ পাবেন না চালক।
বিমানের যিনি চালক তিনিই একমাত্র যাত্রী।
এক সিটের এই বিমান মোনাকো‘র একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিরতিহীনভাবে পর্যবেক্ষণ করা হবে। আকাশে নির্ভুলভাবে উড়ার জন্যে এই সোলার ইমপালসের দরকার হবে অনুকূল বায়ু, যেটি বিমানটিকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে। এছাড়া, এই বিমানটির সর্বোচ্চ কার্যকারিতা পেতে গেলে প্রয়োজন হবে একটি স্বচ্ছ আকাশ।
দীর্ঘ সময় আকাশে উড়ার কারণে তড়িতাহত বা বিদ্যুৎস্পৃষ্ট হবার আশঙ্কা রয়েছে। তাই পাইলট বিমান নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সরাসরি এয়ারপোর্টে ল্যান্ড করবেন না। প্রথমে তিনি একটি ছোটো নৌকোয় নামবেন। তারপর সেখান থেকে ওঠবেন একটি জাহাজে।
এই যাত্রায় বোর্শবার্গ যদি সফল হতে পারেন তবে তিনি একই সঙ্গে অনেকগুলো রেকর্ডের মালিক হবেন।