ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি হলেন হাসিন-সাজ্জাদ

Link Copied!

hasin-sajjadবিনোদন ডেস্ক : ক্রিকেটারের খাতায় নাম লেখালেন ভিট-চ্যানেল আই টপ মডেল ও অভিনেত্রী হাসিন রওশন এবং ফেয়ার এন্ড হ্যান্ডসাম তারকা ও অভিনেতা সাজ্জাদ। এখন রাস্তাঘাটে, মাঠে-ময়দানে যেখানে যাচ্ছেন ব্যাট, বল আর স্ট্যাম্প নিয়ে ছুটছেন তারা দু’জন। তবে কি তারা অভিনয় ও মডেলিং ছেড়ে দিয়ে খেলাধুলায় ব্যস্ত হচ্ছেন? না, এটি তাদের বাস্তব জীবনের গল্প নয়।
কাফি বীরের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে দু’জনকে জুটি হয়ে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শুধু তা-ই নয়, লোপা কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মাণাধীন ‘মেঘের ওপারে’ শিরোনামের নাটকটির জন্য গাছে ওঠা, বনবাদাড়ে দৌড়াদৌড়িসহ যত ধরনের দস্যিপনা আছে সব করছেন হাসিন।
এতে আরো অভিনয় করেছেন মাহবুবা রেজানুর, শিরিন বকুল, সাদেক বাচ্চু, মেনেকা, শাহ আলম দুলাল, শামীম, মনিরা ইউসুফ মেমী, সিনথিয়া, সৈয়দ শফিক প্রমুখ। নির্মাতা জানান, চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যেই নির্মিত হচ্ছে এই ধারাবাহিকটি।