ঢাকাSaturday , 30 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার নায়কের সঙ্গে ববি

Link Copied!

bobby‘পিকনিক’ করতে গিয়ে কলকাতার নায়ক ওম এর সঙ্গে এবার রোমান্সে জড়াবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক। তবে এই পিকনিক কোনো বনভোজন নয়। ওম ও ববি জুটিবদ্ধ হয়ে যে সিনেমাটি করতে যাচ্ছেন, তার নাম ‘পিকনিক’। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটির দিনক্ষণ ঠিক করা হয়েছে।

আসছে জুনে ছবিটির কাজ শুরু হবে। প্রেম-ভালোবাসা আর অ্যাকশনে ভরপুর ছবি তৈরির হিড়িকের মধ্যে একটু ভিন্নমাত্রা যোগ করতে চান পরিচালক ইফতেখার চৌধুরী।

এ প্রসঙ্গে ববি বলেন, এ ছবিটি সম্পূর্ন ভৌতিক ধরনার ছবি হতে যাচ্ছে। রাজধানীর ভেতরে জঙ্গলঘেরা এলাকার পাশাপাশি দেশের বাইরেও ছবিটির দৃশ্যায়ন শুরু হবে। ছবিটির কাজ জুনে শুরু হচ্ছে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডয়া। খুব শিগগিরই এ ছবির ঘোষণা আসবে বলেও জানা যায়।

উল্লেখ্য, ববি অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘অ্যাকশন জেসমিন’। এটিও নিদের্শনা দেন ইফতেখার চৌধুরী।