ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আকাশ সংস্কৃতির কারণে বাড়ছে যৌন নির্যাতন

Link Copied!

hasan-mahamudনিজস্ব প্রতিবেদক : আকাশ সংস্কৃতির কারণে দেশে যৌন নির্যাতন বাড়ছে। এ সংস্কৃতি বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোট আয়োজিত আনসারুল্লাহ বাংলাটিম কর্তৃক জোটের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমসহ বিশিষ্ট ১০ নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ছেলে-মেয়েরা যাতে নিষিদ্ধ ছবি অবাধে দেখতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করুন।’
যৌন হয়রানীকারীদের সমূলে নির্মূল করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, ‘ছেলে-মেয়েরা অবাধে এমন সব ছবি দেখছে, যা তাদের দেখা উচিৎ নয়। আর এসব নিষিদ্ধ ছবি দেখার কারণে তাদের মধ্যে বিকৃত মানসিকতার তৈরি হচ্ছে।’
বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকিদাতাদের দোসররা বিএনপি-জামাতের মধ্যে আছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ব্লগার হত্যা ও বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি একই সূত্রে গাথা। ব্লগার হত্যার পৃষ্টপোষক হিসেবে নেতৃত্ব দিচ্ছে বিএনপি-জামায়াত জোট। এর প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই এ সমস্যা চিরতরে নির্মূল করা যাবে।’
জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।